1. pcumilla30@gmail.com : Suzan :
আবুল কালমাকে সমর্থন জানালেন বিএনপি নেতা হোসাইনি - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:11 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

আবুল কালমাকে সমর্থন জানালেন বিএনপি নেতা হোসাইনি

  • Update Time : Friday, December 12, 2025
  • 208 Time View

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়েছেন আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. রশিদ আহমেদ হোসাইনী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলের হলরুমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, কুমিল্লা -৯ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন দলটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক, সাবেক ডাকসুর সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী। গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা ৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আবুল কালামের নাম ঘোষণা করা হয়।

তবে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও অপর দুই মনোনয়ন বঞ্চিত নেতা মাঠ দাপিয়ে বেড়াচ্ছিলেন। গত ১৪ নভেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সামিরা আজিম দোলা এবং আবুল কালমাকে মিলিয়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

পরে সামিরা আজিম দোলা বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামকে ধানের শীষ প্রতীকে জয়ী করার অঙ্গীকার করেন। এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের ধানের শীষের জন্য কাজ করার অনুরোধ করন দোলা।

দোলা মাঠ ছাড়লেও মাঠে থেকে শেষ পর্যন্ত লড়ার ঘোষণা দেন ড. রশিদ আহমেদ হোসাইনী। তার এ ঘোষণা নজড়ে আসে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল সিক্সটিনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। এসময় ড. রশিদ আহমেদ হোসাইনি বলেন, আমরা সবাই ধানের শীষের কর্মী। আমাদের নেতা বলেছেন তোমরা ব্যক্তি দেখে নয়, ধানের শীষকে ভোট দিবে প্রতীক দেখে। তাই আমি দলের প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়ে ধানের শীষকে বিজয়ী করব ইনশাআল্লাহ।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, বিএনপি অনেক বড় দল। এখানে অনেকেই দলের মনোনয়ন চাইবেন এটাই স্বাভাবিক। কিন্তু দিনশেষে আমরা সবাই ধানের শীষের কর্মী। লাকসাম-মনোহরগঞ্জের তৃণমূল বিএনপিতে কোনো বিভেদ নেই। ধানের শীষকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধ। আগাম নির্বাচনে এই আসনে ধানের শীষের ভূমিধস জয় হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host