
মোহাম্মদ মাসুদ মজুমদার:
গতকাল ২৬ জুন ২০২৬ শুক্রবার, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা কৰ্তৃক বরুড়া উপজেলার মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, স্বাস্থ্য সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালিত হয়। চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা, চক্ষু হাসপাতাল,শংকরপুর আলেখারচর বিশ্বরোড, কুমিল্লা দায়িত্ব পালন করেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন স্বপন কুমার দাস, ফ্রেন্ডস ব্লাড ব্যাংক, মহিদপুর গ্রামবাসী এবং প্রফেসর ডাক্তার রুহুল আমিন আর ডি ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ ইয়াসিন মিয়া ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
জনকল্যাণ সমিতির সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাবেক সহ-সভাপতি মো. আমির হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি জনাব মো. মিজানুর রহমান ও জেড এইচ জহির, যুগ্ম সম্পাদক মো. নুরুল আমিন, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মো. মেহেদী হাসান শিশির, নির্বাহী সদস্য মো. কামাল হোসেন ভূঁইয়া ও মো. মেহেদী হাসান, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সমিতির আজীবন সদস্য মো. আবুল কালাম আজাদ মিয়াজিসহ গণ্যমান্য ব্যক্তিবৰ্গ উপস্থিত ছিলেন। এছাড়াও এই আয়োজনে মহিদপুর গ্রামবাসীর পক্ষে মুন্সি মিয়া প্রধান ও সাবেক চেয়ারম্যান ইয়াসিন মিয়াজি সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবৰ্গ উপস্থিত থেকে আয়োজনে সহযোগিতা করেন।
চক্ষু চিকিৎসকদের পাশাপাশি শিশু বিশেষজ্ঞ ডা. মো. মোশারফ হোসেন এবং সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. মুজাহিদ স্বাস্থ্য সেবা প্রদান করেন।
প্রায় সহস্রাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সহযোগিতা প্রদানের পাশাপাশি ১৩২ জন রোগীর ছানি অপারেশন করার ব্যবস্থা করা হয়। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র নিজস্ব ব্যবস্থাপনায় মহিদপুর থেকে বাসে করে ছানি অপারেশন করার জন্য চক্ষু হাসপাতাল শংকরপুর, আলেখারচর, বিশ্বরোড, কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। অপারেশন করার পর চক্ষু রোগীদের মহিদপুরে পৌঁছে দেয়া হবে।
আয়োজনে অংশগ্ৰহণকারী, সহায়তাকারী সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং নিয়মিত এ ধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি মহোদয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply