1. pcumilla30@gmail.com : Suzan :
আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র - প্রথম কুমিল্লা
September 14, 2026, 8:09 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

  • Update Time : Friday, June 19, 2026
  • 159 Time View

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি ॥
দীর্ঘ ৪ থেকে ৫ বছর ধরে জলাবদ্ধতায় ভোগা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সমস্যার অবশেষে সমাধান হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুল হালিম মজুমদারের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ ভরাট ও অবকাঠামোগত উন্নয়নকাজ সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ে ফিরেছে স্বস্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে নিচু থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত। বর্ষা মৌসুমে মাঠ প্রায়ই পানির নিচে তলিয়ে থাকত। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের পানি ঠেলে বিদ্যালয়ে আসতে হতো। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারত না, বিশেষ করে বৃষ্টির দিনে উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কমে যেত।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে সমস্যাটি চললেও বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও বিদ্যালয়ের এ দুরবস্থার স্থায়ী সমাধান হয়নি। প্রশাসনিকভাবেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তারা জানান।
তবে প্রায় এক মাস আগে এলাকার কৃতী সন্তান, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আবদুল হালিম মজুমদার ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করেন। পাশাপাশি বিদ্যালয়ের বারান্দার দেয়াল ইট দিয়ে উঁচু করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করেন।

শুধু তাই নয়, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছেন বলে জানা গেছে। তার উদ্যোগে বিদ্যালয়ের পরিবেশ এখন অনেক সুন্দর ও শিক্ষাবান্ধব হয়ে উঠেছে।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, জলাবদ্ধতা দূর হওয়ার পর শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা সহজ হয়েছে। বর্তমানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হারও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ের উন্নয়নে আবদুল হালিম মজুমদারের ভূমিকার প্রশংসা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে এমন ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host