1. pcumilla30@gmail.com : Suzan :
মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন - প্রথম কুমিল্লা
June 1, 2026, 3:11 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

  • Update Time : Tuesday, May 19, 2026
  • 88 Time View

এস এম আনোয়ার মনোহরগঞ্জ প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।

উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দিতে বিভিন্ন সেবা স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল এবং ভূমি উন্নয়ন কর সেবা স্টল।

মঙ্গলবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। তিনি বলেন, সাধারণ মানুষকে সহজে ও ঝামেলামুক্তভাবে ভূমি সেবা দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় এসে কেউ চাইলে তাৎক্ষণিকভাবে নামজারি আবেদন ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম সম্পাদক বাহারুল আলম বাবরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host