1. pcumilla30@gmail.com : Suzan :
হাদির ওপর গু'লি'ব'র্ষণের প্রতিবাদে দেবিদ্বারে মশাল মিছিল - প্রথম কুমিল্লা
August 1, 2026, 6:57 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

হাদির ওপর গু’লি’ব’র্ষণের প্রতিবাদে দেবিদ্বারে মশাল মিছিল

  • Update Time : Saturday, December 13, 2025
  • 196 Time View

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ও  চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার পৌর সদরে দেবিদ্বার উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মশাল মিছিলটি করা হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে মশাল মিছিলটি দেবিদ্বারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় নেতাকর্মীদের হাতে মশাল নিয়ে ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, হাদির ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই ‘, হাদি ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা। তার ওপর হামলা পুরো জাতির ওপর হামলা। এছাড়াও কিছুদিন আগে চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে। আমরা এসব হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এসব হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ওসমান হাদির রক্ত আমরা বৃথা যেতে দিবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আমরা বৃথা যেতে দিবো না।

এসময় দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ, সদস্য সচিব আলীম পাঠান, উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক আবু বকর, পৌর যুবদলের সভাপতি শাহ জামান, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান, উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host