1. pcumilla30@gmail.com : Suzan :
'গণতন্ত্র রক্ষায় আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া' - প্রথম কুমিল্লা
August 1, 2026, 6:57 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

‘গণতন্ত্র রক্ষায় আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া’

  • Update Time : Monday, January 5, 2026
  • 116 Time View

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো.আবুল কালাম বলেছেন, এখন যারা গণতন্ত্রের রক্ষার কথা বলেন, তাদের অনেকেই ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী রাজনীতির অংশ ছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার ক্ষেত্রে কারও সঙ্গে আপোস করেননি। তার নেতৃত্বেই বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর ঝলম এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা অনু প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপির এ নেতা আরও বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস ও ভোটাধিকার হরণ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপস করেননি। কারাগার, নির্যাতন ও ষড়যন্ত্র তার রাজনৈতিক পথচলা থামাতে পারেনি।

আবুল কালাম বলেন, বেগম খালেদা জিয়া সংগ্রামের প্রতিচ্ছবি। তাকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করা হয়েছিল শুধুমাত্র জনগণের পক্ষে কথা বলার কারণে। আজ তার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি আমরা শপথ করছি দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চালিয়ে যাব। পরে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার  রুহের মাগফেরাত কামনায় দোয়া- মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host