1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা সদর দক্ষিণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:10 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

কুমিল্লা সদর দক্ষিণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : Tuesday, January 6, 2026
  • 79 Time View

সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাড়িশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হিউম্যান রাইট এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন।

সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাপতি মোঃ মিজানুর রহমান মিলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাজী জাকির হোসেন, মহিউদ্দিন রানা, আবুল হাসেম এবং ৫নং পশ্চিম জোরকানন ইউনিয়নের গ্রাম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদেকুর রহমান মাস্টার।

এ সময় অতিথিরা বলেন, শীত মৌসুমে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকৃতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host