1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশের খসড়া অনুমোদন - প্রথম কুমিল্লা
July 31, 2026, 2:13 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশের খসড়া অনুমোদন

  • Update Time : Thursday, January 29, 2026
  • 105 Time View
ছবি: সংগ্রহীত

ঢাকা অফিস: নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ এর খসড়ায় নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দ্রুত বর্ধনশীল এই দুই বড় শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতেই পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, নারায়ণগঞ্জ ও কুমিল্লা দেশের দ্রুততম বর্ধনশীল শহরগুলোর মধ্যে অন্যতম। প্রতিবছর আশপাশের অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ এসব শহরে বসতি গড়ছে। শহরগুলোর এই দ্রুত সম্প্রসারণের কারণে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন জরুরি হয়ে পড়েছিল।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মতোই নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করতে পারবে। এর আওতায় শহরগুলোর জন্য মহাপরিকল্পনা প্রণয়ন, ভূমি ক্রয় ও লিজ সংক্রান্ত নীতিমালা নির্ধারণ, ভূমি অধিগ্রহণ, উন্নয়ন ফি ধার্যসহ বিভিন্ন ক্ষমতা দেওয়া হচ্ছে।

মহাপরিকল্পনার পরিপন্থী ভূমি ব্যবহার, বিধিবহির্ভূত ইমারত নির্মাণ, জলাধার, খাল ও নিচু ভূমি ভরাট, প্রাকৃতিক জলাশয়ের পানি প্রবাহে বাধা সৃষ্টি এবং শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে দণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। একই সঙ্গে খেলার মাঠ, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব বিধান কার্যকর হলে নারায়ণগঞ্জ ও কুমিল্লা আরও পরিকল্পিত, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে উঠবে। যা দেশের টেকসই নগর উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host