1. pcumilla30@gmail.com : Suzan :
জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ - প্রথম কুমিল্লা
September 13, 2026, 6:24 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

  • Update Time : Sunday, August 9, 2026
  • 118 Time View

আবু সুফিয়ান ||

কুমিল্লায় সামাজিক সংগঠন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯আগস্ট) সকালে
নগরীর ২২নং ওয়ার্ডের উত্তর হিরাপুর কুমিল্লা সিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শাহপরান ও চেয়ারম্যান এম.এম জহিরুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের সেক্রেটারি আবু সুফিয়ান, কুমিল্লা সিটি স্কুলের অধ্যক্ষ নাছির উদ্দিন, ইনচার্জ উম্মে আছমা লিজা, সহকারী শিক্ষক ফয়সাল আহমেদ, নাছির উদ্দিন, মোহছেনা আক্তার, ইসরাত জাহান, মায়মুনা আক্তার তিশা ও তাহিরাত বিনতে কবির।

জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এম. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং সবুজায়নে উৎসাহিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শাহপরান বলেন, আমরা ফাউন্ডেশন থেকে আজ শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেছি। আগামীদিনে কারিগরি ও আইটি প্রশিক্ষণ, বিনামূল্যে রক্তদান, বস্ত্র বিতরণ, পাঠাগার স্থাপন, মেডিকেল ক্যাম্প, মাদক বিরোধী প্রচারণা, দুর্যোগকালীন জরুরি সেবা, ভাষাদক্ষতা ও লিডারশিপ কোর্স বিনামূল্যে করানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host