1. pcumilla30@gmail.com : Suzan :
রমজান সামনে রেখে সুয়াগঞ্জ বাজারে অভিযান, বাড়তি দামে বিক্রির অভিযোগ - প্রথম কুমিল্লা
September 14, 2026, 10:06 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

রমজান সামনে রেখে সুয়াগঞ্জ বাজারে অভিযান, বাড়তি দামে বিক্রির অভিযোগ

  • Update Time : Thursday, February 19, 2026
  • 229 Time View

সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে বাজারের বিভিন্ন মুদি ও সবজির দোকান ঘুরে মূল্যতালিকা যাচাই এবং পণ্যের বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করা হয়। এ সময় লেবু ও শসাসহ কয়েকটি পণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, রমজান মাসে সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পায়। এ সুযোগে কেউ যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় বাজারে ক্রেতাদের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host