1. pcumilla30@gmail.com : Suzan :
সদর দক্ষিণ লালবাগে অবৈধ মাটিকাটা প্রতিরোধে মধ্যরাতে অভিযান, তিন এস্কেভেটর জব্দ - প্রথম কুমিল্লা
August 1, 2026, 6:56 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

সদর দক্ষিণ লালবাগে অবৈধ মাটিকাটা প্রতিরোধে মধ্যরাতে অভিযান, তিন এস্কেভেটর জব্দ

  • Update Time : Friday, February 20, 2026
  • 191 Time View

সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এলাকায় অবৈধ মাটিকাটা প্রতিরোধে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের লালবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত তিনটি এস্কেভেটর জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় দুইটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয় এবং অপর একটি এস্কেভেটর জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে। তবে অভিযানের সময় অবৈধ মাটিকাটায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা দণ্ড দেওয়া সম্ভব হয়নি বলে প্রশাসন জানিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, জনস্বার্থে কৃষিজমির মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, অবৈধ মাটিকাটার কারণে কৃষিজমি ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত হলে অবৈধ কার্যক্রম বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host