1. pcumilla30@gmail.com : Suzan :
সদর দক্ষিণে ইউএনও এবং এসিল্যান্ড’র নেতৃত্বে মাটিখেকোদের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর অভিযান - প্রথম কুমিল্লা
August 1, 2026, 5:25 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

সদর দক্ষিণে ইউএনও এবং এসিল্যান্ড’র নেতৃত্বে মাটিখেকোদের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর অভিযান

  • Update Time : Monday, February 23, 2026
  • 594 Time View
সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ বাজার সংলগ্ন এলাকায় ফসলি জমির মাটি কাটার দায়ে এক শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় এবং সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার-এর নেতৃত্বে বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। মাটি কাটার খবর পেয়ে বিকেলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে মাটি কাটার সঙ্গে জড়িতরা ভেকু ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে প্রশাসনের সদস্যরা স্থানীয়দের নিয়ে জমির মালিক শাহজাহানের বাড়িতে গেলে তাকেও পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, ভেকুর চাবি না থাকায় সেটি জব্দ করতে তাৎক্ষণিকভাবে সমস্যার সৃষ্টি হয়। তবে ইউএনও’র কঠোর নির্দেশনায় ভেকুটি যেকোনো উপায়ে জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর রিজার্ভ সিএনজির মাধ্যমে একজন ইঞ্জিনিয়ারকে এনে ভেকু চালু করা সম্ভব হয়। পরে রেকারের সহায়তায় সেটি উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
রাতে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, ফসলি জমির মাটি কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা একটি ভেকু জব্দ করব। যারা পালিয়ে গেছে, তাদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি অভিযানে সহযোগিতার জন্য আনসার ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং অবৈধ মাটি কাটা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host