1. pcumilla30@gmail.com : Suzan :
কুবিতে 'চান্দিনা স্টুডেন্ট অর্গানাইজেশন'-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
September 15, 2026, 10:22 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

কুবিতে ‘চান্দিনা স্টুডেন্ট অর্গানাইজেশন’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Sunday, March 1, 2026
  • 66 Time View

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত চান্দিনা উপজেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘চান্দিনা স্টুডেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

​রবিবার (১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও চান্দিনা উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

​​​চান্দিনা স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই অ্যাসোসিয়েশনকে আমাদের নিজের মনে করে ধারণ করতে হবে।’

 

অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে আঞ্চলিক অ্যাসোসিয়েশন হলো একটি পরিবারের মতো। আমরা একে অপরের সহায়ক হিসেবে কাজ করে সামনে এগিয়ে যাব।’

 

​ইফতারের ঠিক আগে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host