1. pcumilla30@gmail.com : Suzan :
কুবিতে "ভাই-বন্ধু সোসাইটি" এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
September 14, 2026, 9:10 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

কুবিতে “ভাই-বন্ধু সোসাইটি” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Sunday, March 1, 2026
  • 70 Time View

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) “ভাই-বন্ধু সোসাইটি” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

 

রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

আয়োজন নিয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘বাড়ি থেকে দূরে থাকায় আমরা প্রতিনিয়ত ভাই ও বন্ধুদের সঙ্গেই ইফতার করি। সেই প্রেক্ষাপটে একদিন চা-আড্ডার মধ্যেই হঠাৎ করে এই সুন্দর উদ্যোগের সূচনা হয়। এছাড়া আমরা স্থানীয় একটি মাদ্রাসার হাফেজদেরও দাওয়াত জানিয়েছি। কোরআনের পাখিদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সৌন্দর্যমণ্ডিত ও বরকতময় করে তুলেছে।’

 

আইসিটি বিভাগের শিক্ষার্থী শিপলু আহাম্মেদ বলেন, ‘আমাদের কিছু ভাই, বন্ধু মিলে সাধারণভাবে এই আয়োজন করেছি। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় স্বার্থকতা।’

 

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনায় এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল কাইয়ুমসহ আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের ইন্তেকাল করা সকল শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি।’

 

#কুমিল্লা বিশ্ববিদ্যালয় #আরাফাত #প্রিতম কান্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host