1. pcumilla30@gmail.com : Suzan :
সুয়াগঞ্জ বাজারে হাইওয়ের উপর অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ ও জরিমানা - প্রথম কুমিল্লা
September 14, 2026, 9:11 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

সুয়াগঞ্জ বাজারে হাইওয়ের উপর অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ ও জরিমানা

  • Update Time : Wednesday, March 4, 2026
  • 190 Time View
সোহাইবুল ইসলাম সোহাগ।। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ও মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ অস্থায়ী কাঁচাবাজার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
বুধবার (০৪ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সুয়াগঞ্জ বাজার এলাকায় হাইওয়ের ওপর স্থাপিত অস্থায়ী কাঁচাবাজারে এ বিশেষ অভিযান চালানো হয়।
প্রশাসন জানায়, মহাসড়কের ওপর অবৈধভাবে দোকান বসানোর ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। একই সঙ্গে রমজানকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রির চেষ্টা করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে বাজার মনিটরিং জোরদার করা হয়।
অভিযানকালে ৮টি দোকানের মালিককে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে মহাসড়কের ওপর দোকান না বসানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রমজানে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা, সুয়াগঞ্জ বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host