1. pcumilla30@gmail.com : Suzan :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
August 1, 2026, 7:02 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Saturday, March 7, 2026
  • 125 Time View

এস এম আনোয়ার মনোহরগঞ্জ : কুমিল্লার মনোহরগঞ্জে কর্মরত সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুধীজনদের সম্মানে দোয়া ও  ইফতার মাহফিলের আয়োজন করেছে মনোহরগঞ্জ প্রেসক্লাব। শুক্রবার (৬ মার্চ) মনোহরগঞ্জ মডেল মসজিদ অডিটরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

 

মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ।

 

দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক আজকের জীবন পত্রিকা সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন ও উপজেলা যুবদলের সভাপতি রহমতুল্লাহ জিকু উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। মনোহরগঞ্জ প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকল সাংবাদিক, সুধীজন ও অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই ইফতার মাহফিলকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর মিলনমেলা হিসেবে উল্লেখ করেন।

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ বলেন,সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা আমাদের প্রধান কাজ। পবিত্র রমজানের এই মাহফিলের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পেশ করেন, মনোহরগঞ্জ মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবউল্লাহ। পাশাপাশি সাংবাদিকতা পেশার উন্নয়ন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি মনোহরগঞ্জের সাংবাদিক,প্রশাসনিক, রাজনৈতিক,সামাজিক,সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host