1. pcumilla30@gmail.com : Suzan :
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত হলেন জসিম উদ্দিন - প্রথম কুমিল্লা
April 16, 2026, 6:01 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত হলেন জসিম উদ্দিন

  • Update Time : Tuesday, March 10, 2026
  • 46 Time View

এস এম আনোয়ার,মনোহরগঞ্জ: সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন (২০২৬-২০২৭) বর্ষে কাতারের বিশিষ্ট ব্যবসায়ী এবং দিগন্ত এক্সপ্রেস কন্টাক্টিং এন্ড হসপিটালিটির সুনামধন্য চেয়ারম্যান জসিম উদ্দিন (সিআইপি)।

 

সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে তিনি পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন। এ সময় উপস্থিত সদস্যরা তাকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, শিক্ষা সহায়তা, মানবিক কার্যক্রম ও এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জসিম উদ্দিন সিআইপির নেতৃত্বে সংগঠনটি অতীতেও বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করেছে।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জসিম উদ্দিন (সিআইপি) বলেন, মনোহরগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমরা একসাথে কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষাবিস্তারে সহায়তা এবং মানবিক কার্যক্রমে আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

 

উল্লেখ্য, জসিম উদ্দিন সিআইপি বিগত ২০২৪ সালের বন্যায় ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে নিঃস্বার্থ ও নির্দ্বিধায় দাঁড়িয়েছেন। তিনি বন্যার্তদের সহযোগিতা প্রদান করেন এবং বেকারত্ব দূর করনে কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিগত দিনেও গরিব অসহায়দের মাঝে সেলাই মেশিন, অটোরিকশা, ঘর নির্মাণ, বস্ত্র বিতরণ, নগদ অর্থ সহ সহযোগিতার হাত বাড়িয়েছে। তিনি জানান, মানবকল্যাণমূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তার পুনঃনির্বাচনে সংগঠনের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host