1. pcumilla30@gmail.com : Suzan :
প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এমপির উদ্যোগে গণ ইফতার - প্রথম কুমিল্লা
April 16, 2026, 6:18 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এমপির উদ্যোগে গণ ইফতার

  • Update Time : Sunday, March 15, 2026
  • 198 Time View

এস এম আনোয়ার মনোহরগঞ্জ : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালামের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) লাকসাম উপজেলার মুদাফরগঞ্জের পাশাপুর গ্রামে সংসদ সদস্য মো. আবুল কালামের নিজ বাড়ির পাশে অবস্থিত মো. আবুল কালাম হাইস্কুল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কর্মরত সাংবাদিক এবং এলাকার বিশিষ্টজনরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত এমপি আবুল কালাম বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে একটি ‘পাইলট স্কিম’ চালু করা হয়েছে। এর আওতায় মনোহরগঞ্জ ও লাকসামের প্রতিটি ইউনিয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার কাজ করা হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারের জন্য আরও বরাদ্দ দেওয়া হবে। সরকার প্রতিটি উপজেলার উন্নয়নে ব্যাপক অর্থ বরাদ্দ দিয়েছে, তাই এসব টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

দোয়া ও ইফতার মাহফিলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী,গণধিকার পরিষদ,হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দের বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host