1. pcumilla30@gmail.com : Suzan :
মাধাইয়া ইউপি’র ওয়াশরুমের বেহাল দশা: মনিটরিংয়ে উঠে এলো চিত্র, সংস্কারের দাবি - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:04 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

মাধাইয়া ইউপি’র ওয়াশরুমের বেহাল দশা: মনিটরিংয়ে উঠে এলো চিত্র, সংস্কারের দাবি

  • Update Time : Sunday, April 5, 2026
  • 23 Time View

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়ন পরিষদে সম্প্রতি পরিচালিত মনিটরিং কার্যক্রমে পরিষদের অভ্যন্তরীণ অবকাঠামোর বেশ কিছু দুর্বল দিক উঠে এসেছে। বিশেষ করে পরিষদের ওয়াশরুমগুলোর শোচনীয় অবস্থা ব্যবহারকারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

চান্দিনা উপজেলা এনসিপির আহ্বায়ক আবুল কাশেম অভি মনিটরিং শেষে জানান, জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন সেবার জন্য আসেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে থাকা ওয়াশরুমগুলো অত্যন্ত নোংরা, অপরিচ্ছন্ন এবং ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, “জনগণের সেবার কেন্দ্র হিসেবে ইউনিয়ন পরিষদের ন্যূনতম স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অথচ এখানে ওয়াশরুম ব্যবস্থাপনা এতটাই খারাপ যে সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারছেন না, যা অত্যন্ত দুঃখজনক।”

মনিটরিংকালে স্থানীয় সেবা গ্রহীতারাও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পরিষদের ওয়াশরুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে না এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এতে করে নারী, শিশু ও বয়স্কদের জন্য বাড়তি ভোগান্তি তৈরি হচ্ছে।

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন আবুল কাশেম অভি। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহলও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host