1. pcumilla30@gmail.com : Suzan :
কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন - প্রথম কুমিল্লা
April 16, 2026, 12:32 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • Update Time : Tuesday, April 14, 2026
  • 39 Time View

কুবি প্রতিনিধি: বাংলা ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

দিনের শুরুতেই সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ছাত্রপরামর্শক ও

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

 

শোভাযাত্রা শেষে শুরু হয় বৈশাখী আনন্দ আয়োজন। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের মিউজিক্যাল চেয়ারের মতো গ্রামীণ খেলা, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। এরপর দুপুর ১২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। লোকগান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটিকা পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক।

 

পাশাপাশি প্রতিটি বিভাগ থেকে স্থাপন করা হয় পিঠাপুলির স্টল। এসব স্টলে পরিবেশিত হয় বাংলার ঐতিহ্যবাহী পিঠা। পাটিসাপটা, চিতই, দুধচিটা, মালপোয়া সহ নানা মুখরোচক খাবার, যা মেলায় আসা দর্শনার্থীদের আকৃষ্ট করে।

 

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এ উৎসব উপভোগ করে। স্বল্প সময়ে এমন সফল আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। এখানে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি অর্গানিক খাবারের স্টল একটি ইতিবাচক উদ্যোগ। নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে পেরে আমরা আনন্দিত।

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “এত সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীরা যেন অন্তত একটি দিন সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। আজকের এ উৎসবের আনন্দ সবার মুখে হাসি হয়ে থাকুক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host