1. pcumilla30@gmail.com : Suzan :
দেবিদ্বারে জান্নাত আক্তার এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - প্রথম কুমিল্লা
June 1, 2026, 5:12 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

দেবিদ্বারে জান্নাত আক্তার এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : Saturday, May 9, 2026
  • 56 Time View

ইমরান হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি : দেবিদ্বারে জান্নাত আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

শনিবার (৯ মে) সকালে কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।গতকাল শুক্রবার রাত আনুমানিক ২ টায় কুমিল্লার দেবীদ্বার রাজামেহার ইউনিয়ন গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে

 

মৃত জান্নাত আক্তার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের নবীনেওয়াজ এর তৃতীয় মেয়ে ও গোবিন্দপুরে দুবাই প্রবাসী আবুল খায়েরের স্ত্রী বলে জানা গেছে। ওই দম্পতির আবরাহাম নামে ৪ বছরের পুত্র সন্তান রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত আক্তার ৬ বছর আগে দেবীদ্বার উপজেলা গোবিন্দপুর এলাকায় মৃত শহিদুল ইসলামের চতুর্থ ছেলে প্রবাসী আবুল খায়ের নামে এক যুবকের সাথে বিয়ে হয়। বিবাহের কয়েক বছর পর থেকে পারিবারিক কলহ সৃষ্টি হওয়ায়, শুক্রবার রাতে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর সাথে মোবাইলে কথা কাটাকাটির পর জান্নাত আক্তার নিজ রুমের দরজা লাগিয়ে দেয়। সকালে দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে জান্নাতকে ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দেবীদ্বার থানা এসআই ভবতোষ কান্তি দে এর নেতৃত্বে ঝুলান্ত লাশ উদ্ধার করে নিয়ে আসে।

 

নিহত গৃহবধূ পিতার অভিযোগ’ আমার মেয়ে সুখে সংসার ভালো যাচ্ছে তবে এর শাশুড়ী, ননদ,ননদের জামাই সকলে মিলে মানুষিক ও শারিরীক নির্যাতন করে আসছে দীর্ঘ দিন, এর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।আমি আমার মেয়ের হত্যার বিচার চাই প্রশাসনের কাছে।

এ ব্যাপারে দেবীদ্বার থানার (তদন্ত ওসি) মোঃ ঈমান হাসান জানান, পারিবারিক কলহের জের থেকেই গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে স্থানীয়দের ভাষ্যানুযায়ী পারিবারিক ক্ষোভে অতিষ্ঠ হয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host