1. pcumilla30@gmail.com : Suzan :
কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন - প্রথম কুমিল্লা
June 1, 2026, 3:11 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন

  • Update Time : Sunday, May 17, 2026
  • 65 Time View

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী কিশোর কুমার ‘বাংলাদেশ স্কাউটস’ এর রোভারিং পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

 

রোববার (১৭ মে) বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জানা যায়, কিশোর কুমার ঢাকা জেলা রোভারের অধীন ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট। স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ করেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্যাম্পে অংশ নেন।

 

এছাড়াও, কিশোর কুমার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেছেন। গত বছর এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ফটো কনটেস্টে তিনি রৌপ্য পদকও অর্জন করেন।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিশোর কুমার বলেন, ‘সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। এই অর্জনের পেছনে যাদের দিকনির্দেশনা, সহযোগিতা ও ভালোবাসা ছিল, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও বন্ধুদের আন্তরিক সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাকে এই সাফল্য অর্জনে সাহস জুগিয়েছে।’

 

প্রসঙ্গত, বাংলাদেশ স্কাউটসের রোভারিং পর্যায়ে এ সম্মাননা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি জেলা ও আঞ্চলিক পর্যায়ের মূল্যায়ন অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে হয়। পরবর্তীতে জাতীয় পর্যায়ের চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণ নির্বাচিত রোভারদের মধ্য থেকেই এ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host