
কুবি প্রতিনিধি : ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)–এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ইউট্যাব কুবির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির গর্ব। ১৯৭১ সালের ২৫শে মার্চ ‘অপারেশন সার্চলাইট’ এর মাধ্যমে পাকিস্তানি বাহিনী যে নৃশংস গণহত্যা চালায়, তা জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। পরবর্তীতে ১৯৭১ সালের এর এইদিনে জেনারেল জিয়াউর রহমানের দেওয়া স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশবাসী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “দেশমাতৃকার মর্যাদা ধারণ করে ৭১ ও ২৪ এর চেতনায় জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই অর্থনৈতিক স্বনির্ভরতা ও মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে সকল জাতীয়তাবাদীমনা নাগরিককে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “কুবি পরিবারসহ দেশের সকল নাগরিককে ইউট্যাব কুবি ইউনিটের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা । ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ ও শান্তি এই কামনা ব্যক্ত করি।”
Leave a Reply