1. pcumilla30@gmail.com : Suzan :
লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম - প্রথম কুমিল্লা
July 30, 2026, 8:04 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম

  • Update Time : Saturday, July 4, 2026
  • 68 Time View

ওমর ফারুক, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে ত্রাণসামগ্রী (চাল), নগদ অর্থের চেক, ঢেউটিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার উপকারভোগীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে মোট ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৫০ জন উপকারভোগীর প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার নগদ সহায়তার চেক প্রদান করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিএনপি নেতা আবুল হোসেন মিলন, লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদ হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, “আপনারা বিএনপিকে ভোট দিয়ে যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান হিসেবে আমরা মানুষের পাশে থাকতে চাই। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাংলাদেশকে কোনো অবস্থাতেই জঙ্গিবাদ ও উগ্রবাদের রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না।”

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host