1. pcumilla30@gmail.com : Suzan :
মহাসড়কে উল্টো পথের গাড়ি বন্ধে জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান - প্রথম কুমিল্লা
April 16, 2026, 5:59 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

মহাসড়কে উল্টো পথের গাড়ি বন্ধে জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান

  • Update Time : Sunday, March 24, 2024
  • 253 Time View

সুজন মজুমদার ||

ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে মহাসড়কে যাতে উল্টো পথে কোন যানবাহন চলাচল করতে না পারে সেজন্য যৌথ ভাবে কুমিল্লা জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশ আজ ২৪ মার্চ দুপুরে মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

এসময় সরেজমিনে দেখা যায়, উল্টো পথে আসা গাড়ি গুলোকে ধরে কাউন্সিলিং করছে। প্রয়োজন বেধে মামলা দিচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা যেন উল্টো পথে গাড়ি না চালায় সে জন্য তাদেরকে সচেতন করা হচ্ছে।

ময়নামতি হাইওয়ে থানার এস আই মো. শরীফ উদ্দিন বলেন, আমাদের কাজ এক কিন্তু আমাদের ইউনিট দুইটা। জেলা পুলিশ স্যারদের নির্দেশে আমরা যৌথ ভাবে মহাসড়কে কাজ করছি।
কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ট্রাফিক ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, উল্টো পথে গাড়ি চালানো সাধারণ ড্রাইভারদের স্বভাবগত একটি বৈশিষ্ট্য। তাদেরকে সব সময় উল্টো পথে গাড়ি না চালানোর জন্য নিরুৎসাহিত করি। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এটা বন্ধ করার জন্য। আমরা প্রতিনিয়ত কাউন্সিলিং করছি, সচেতন করছি, নিরুৎসাহিত করছি সর্বশেষ তাদেরকে মামলা দিচ্ছি।

কুমিল্লা জেলা ট্রাফিক ইনচার্জ মো. জিয়াউল হক চৌধুরী বলেন, জেলা ট্রাফিক এবং হাইওয়ে পুলিশ যৌথ ভাবে উল্টো পথে আসা গাড়ি বন্ধের উদ্যোগ নিয়েছি। ঈদকে সমানে রেখে কোন ধরনের যানজট কিংবা দুর্ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host