1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় রক্তঋণ সংগঠনের আহবায়ক কমিটি আত্মপ্রকাশ - প্রথম কুমিল্লা
September 15, 2026, 10:08 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়ায় রক্তঋণ সংগঠনের আহবায়ক কমিটি আত্মপ্রকাশ

  • Update Time : Tuesday, December 24, 2024
  • 540 Time View

সুজন মজুমদার ||

কুমিল্লার বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠনের আহবায়ক কমিটি ঘটন করা হয়েছে। ২৩ ডিসেম্বর (সোমবার) বিকালে উপজেলা সম্মেলন  কক্ষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও রক্তঋণ সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা নু-এমং মারমা মং, সংগঠনের প্যাডে আহবায়ক কমিটি অনুমোদন দেন।

নব গঠিত আহবায়ক কমিটিতে গাজী কামরুল হাসানকে আহবায়ক, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান শোভন, জুয়েল রানা, সবুজ সরকার, সদস্য সচিব হৃদয় ভৌমিক, সদস্য হিসেবে রিফাত হোসেন, মেহেদী হাসান শাওন, শরীফ হাসান হৃদয়, তিথি মজুমদার, তাসলিমা আক্তার, মেজবা উদ্দিন সোহানের নাম ঘোষণা করে আহবায়ক কমিটি অনুমোদন দেন।

আগামী এক মাসের মধ্যে সকল সদস্যদের সমন্বয়ে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য রক্তঋণ একটি স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন যার প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক বরুড়া উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টের চীফ এক্সিকিউটিভ অফিসার (উপসচিব) মাজহারুল ইসলাম। তার হাত ধরে একঝাঁক যুব সমাজের মাধ্যমে মানবতার কল্যানে কাজ করার ব্রত হয়ে বিভিন্ন ঝড় ঝাপটা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে যার ভুমিকায় ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (কক্সবাজার) মোঃ আনিসুল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, বর্তমান ইউএনও ও সংগঠনের প্রধান উপদেষ্টা নু-এমং মারমা মং, সাবেক সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ, মেহেদী হাসান, মইন উদ্দিন, বর্তমান সহকারী কমিশনার ভুমি আহমেদ হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host