1. pcumilla30@gmail.com : Suzan :
ত্যাগী নেতাদেরকে বাদ দেওয়ার প্রতিবাদে কুমিল্লায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ - প্রথম কুমিল্লা
September 15, 2026, 9:34 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

ত্যাগী নেতাদেরকে বাদ দেওয়ার প্রতিবাদে কুমিল্লায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ

  • Update Time : Saturday, May 17, 2025
  • 349 Time View

জুলাই সমাবেশ থেকে কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান এবং কুমিল্লায় আন্দোলনরত ত্যাগীদের কে বাদ দেওয়ার প্রতিবাদে কুমিল্লায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ

কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন জুলাই মাসের সমাবেশ থেকে কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসানকে হঠাৎ বাদ (মাইনাস) দেওয়ার সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণঅধিকার পরিষদ, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন বলেন, নাজমুল হাসান ছিলেন কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাহসী যোদ্ধা এবং আন্দোলনের অন্যতম স্তম্ভ। একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি শুধু কুমিল্লা নয়, জাতীয় পর্যায়েও অসাধারণ ভূমিকা পালন করেছেন। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আন্দোলনের পরিকল্পনা, সংগঠন গঠন এবং মাঠপর্যায়ের কর্মসূচি বাস্তবায়নে তাঁর নেতৃত্ব ছিল অবিসংবাদিত। নেতারা অভিযোগ করেন, এমন একজন পরীক্ষিত ও ত্যাগী নেতাকে পূর্ব আলোচনা ছাড়াই সমাবেশ থেকে বাদ দেওয়া হয়েছে, যা একটি অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। তারা এ সিদ্ধান্তকে আন্দোলনের চেতনাবিরোধী ও সংগঠনের একতার জন্য হুমকি হিসেবে দেখছেন।

বিক্ষোভকারীরা জোর দাবি জানান, এই অবিচারমূলক সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে নাজমুল হাসান সহ জুলাই অভ্যুত্থান অংশীদারদের যথাযথ সম্মান ও দায়িত্বে পুনর্বহাল করতে হবে। তা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে এখনো দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host