1. pcumilla30@gmail.com : Suzan :
সরকারের স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
September 15, 2026, 9:34 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

সরকারের স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : Sunday, October 19, 2025
  • 237 Time View

সুজন মজুমদার ||

কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলীর ফলকামুড়ি গ্রামে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষেএব আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল শিক্ষা, মানবতা ও সমাজসে নিবেদিত এক অনন্য আয়োজন।স্থানীয় সমাজে শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে নিবেদিত এ আয়োজন বরুড়ার সামাজিক অগ্রযাত্রায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

হেমন্তের রৌদ্রজ্জ্বল সকালে সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ১৯৯৫ সাল থেকে ট্রাস্টের নানাবিধ মানবিক ও সামাজিক কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। অতিথিদের পুষ্পমাল্য দিয়ে বরণ, শুভেচ্ছা বিনিময়, অনুভূতি প্রকাশ ও বক্তব্য পর্বে পুরো অনুষ্ঠান প্রফুল্ল পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ও শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হক। প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সাইফুল ইসলাম এবং শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আমীন নার্গিস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক নয়ন দেওয়ানজী, শাকিলা ইসলাম ও আবদুর রহমান জকির।

অনুভূতি প্রকাশ ও বক্তব্য পর্বে অংশ নেন ট্রাস্টের উপদেষ্টা মাস্টার আব্দুল হক, শাহের বানু আইডিয়াল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোকলেসুর রহমান, সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান হোসেন, সমাজসেবক জিয়াউল কাউসার, ভিপি মোঃ মুজিবুর রহমান, শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল দাস, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলম বাবুল, কৃষি ব্যাংকের কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন পাটোয়ারী, ব্যাংকার আবদুল মমিন, এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ রাসেল ও বাবু দীলিপ বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বরুড়ার ইউএনও নু-এমং মারমা মং এবং এএসপি মোঃ সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্কাউট সদস্যদের প্রেসিডেন্ট পদক অর্জন এবং এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার। মধ্যাহ্নভোজের মাধ্যমে এ উৎসবমুখর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host