1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লায় বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত - প্রথম কুমিল্লা
September 14, 2026, 8:24 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

কুমিল্লায় বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

  • Update Time : Monday, October 20, 2025
  • 336 Time View

 

সুজন মজুমদার ||

‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের মতো কুমিল্লাতেও পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান,

বক্তারা বলেন, “সঠিক ও নির্ভরযোগ্য তথ্যই উন্নয়নের ভিত্তি। সমাজ ও রাষ্ট্রের টেকসই অগ্রগতির জন্য পরিসংখ্যানের ব্যবহার আরও সম্প্রসারিত করা প্রয়োজন।”

এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল মামুন, সুজনের কুমিল্লা শাখা সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খাঁ, সাংবাদিক নেতা আবুল হাসনাত বাবুলসহ অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, উপজেলা পরিসংখ্যান কড়মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host