1. pcumilla30@gmail.com : Suzan :
তিতাসে ইসলামি ছাত্র আন্দোলনের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল - প্রথম কুমিল্লা
August 1, 2026, 2:54 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

তিতাসে ইসলামি ছাত্র আন্দোলনের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল

  • Update Time : Saturday, February 21, 2026
  • 77 Time View
স্টাফ রিপোর্টার।। কুমিল্লার তিতাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক, মুহতামিম, জামিয়া কারীমিয়া সাগরফেনা মাদ্রাসা।
তিনি তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের শহীদরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মার মাগফেরাত কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখা-এর প্রশিক্ষণ সম্পাদক ফয়জুর রহমান মিয়াজী।
তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক আদর্শে গড়ে তুলতে হবে।
সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখা-এর আলিয়া মাদরাসা সম্পাদক মো. আবু ইউসুফ সরকার। এ সময় তিতাস উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয় এবং শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host