1. pcumilla30@gmail.com : Suzan :
প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  - প্রথম কুমিল্লা
July 30, 2026, 9:15 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ 

  • Update Time : Wednesday, May 20, 2026
  • 96 Time View

কুবি প্রতিনিধি: ‘এক্সপ্লোর দ্য ফ্যাক্ট’ স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নতুন সাংবাদিক সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ যাত্রা শুরু করেছে৷ এর আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রসেনজিত দাস এবং সদস্য সচিব হিসেবে একই বিভাগ ও শিক্ষাবর্ষের এনটিভির প্রতিনিধি ফরহাদ হোসাইন হিমু।

 

বুধবার (২০ মে) সদ্য মনোনীত আহ্বায়ক এবং সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

এছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন দেশকাল নিউজের প্রতিনিধি ওবায়দুল্লাহ এবং দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রকি উল হাসান।

 

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করে সদ্য মনোনীত সদস্য সচিব ফরহাদ হোসাইন হিমু বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে ‘এক্সপ্লোর দ্যা ফ্যাক্ট’ স্লোগানকে সামনে রেখে আমাদের নতুন এই অগ্রযাত্রা। বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশই আমাদের মূল লক্ষ্য। নিউ মিডিয়ার যুগে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বর্তমানে খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফ্যাক্ট নিশ্চিতের মাধ্যমে আমরা সংবাদের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে সর্বদা বদ্ধপরিকর থাকব। সংবাদ প্রকাশের মাধ্যমে ক্যাম্পাসের ইতিবাচক ব্র্যান্ডিং করতে চাই। আমাদের এই শুভ মাহেন্দ্রক্ষণে আগত সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

আহ্বায়ক প্রসেনজিত দাস বলেন, আমি বিশ্বাস করি, সংগঠনটির আত্মপ্রকাশের মধ্য দিয়ে ক্যাম্পাস সাংবাদিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এই নতুন সূচনাকে আমরা সত্য, বস্তুনিষ্ঠ এবং শিক্ষার্থীবান্ধব সংবাদ প্রকাশের মধ্য নিয়ে সামনের দিনগুলিতে সাংবাদিকতার স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠার চেষ্টা করব। এবং সর্বোপরি তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাফল্য, সমস্যা ও সম্ভাবনাগুলো দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করব।

 

উল্লেখ্য, উক্ত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে এবং এরমধ্যেই সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host