
শাহ করীম ফয়সাল, সদর দক্ষিণ ||
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জমিয়তের নেতা শায়েখ নুরুল হক সিরাজী। সৌজন্য সাক্ষাৎকালে তিনি মন্ত্রীর দায়িত্ব গ্রহণে আন্তরিক অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর সফলতা কামনা করেন।
এ সময় শায়েখ নুরুল হক সিরাজী বলেন, “মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন একজন অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের অধিকারী। তাঁর নেতৃত্বে দেশের ধর্মীয় কার্যক্রম ও সেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আমরা প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, মুফতি রেজাউল করিম আবরারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা ধর্মমন্ত্রীর সার্বিক সফলতা কামনা করেন।
Leave a Reply