1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় মুদি ও মুরগির দোকানে চুরির অভিযোগ - প্রথম কুমিল্লা
October 29, 2026, 5:16 am
শিরোনামঃ
জীবনের হিসাব-নিকাশ ও উপযোগ তত্ত্ব: সফলতার দৌড়, নাকি সুখের অন্বেষণ? নাসির উদ্দীন পাটোয়ারী বরুড়ায় ওয়ারিশি জমির পথ দখল, বিপাকে ভুক্তভোগী পরিবার নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎

বরুড়ায় মুদি ও মুরগির দোকানে চুরির অভিযোগ

  • Update Time : Sunday, August 2, 2026
  • 101 Time View

নিজস্কুব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় একটি মুদি দোকান ও একটি মুরগির দোকানে চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার পর বরুড়া মাছ বাজার সংলগ্ন নতুন গলীতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দোকানের টিনের চালের একটা অংশ দিয়ে চুর দোকানে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়।

ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী সফিউল্লাহ জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রোববার সকালে দোকান খুলে তিনি দেখতে পান, ক্যাশে থাকা আনুমানিক ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে।

অপরদিকে, মুদি ব্যবসায়ী জামাল হোসেন জানান, তিনি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাতে দুর্বৃত্তরা তার দোকানে ঢুকে দুধ, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য নিয়ে যায়। তিনি বলেন, দোকানে থাকা পণ্যের সুনির্দিষ্ট হিসাব না থাকায় ঠিক কত টাকার মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একই সড়কে অবস্থিত ব্যবসায়ী মোস্তফার মুরগির দোকানেও গত ১৫ দিনের মধ্যে দুইবার চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

এ বিষয়ে বরুড়া বাজার কমিটির নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে বাজার এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের পাহারা জোরদার, বাজার এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host