1. pcumilla30@gmail.com : Suzan :
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে রমজানের খাবারের মান ঠিক রাখতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - প্রথম কুমিল্লা
August 2, 2026, 8:05 am
শিরোনামঃ
বরুড়ায় মুদি ও মুরগির দোকানে চুরির অভিযোগ নেতা নন, যেন পরিবারেরই একজন কর্মীর মেয়ের বিয়েতে মন্ত্রী বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে রমজানের খাবারের মান ঠিক রাখতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • Update Time : Wednesday, February 25, 2026
  • 66 Time View
সোহাইবুল ইসলাম সোহাগ।।  পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের গুণগত মান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
জানা যায়, অভিযানে ইফতার উপলক্ষে প্রস্তুত করা বিভিন্ন খাবারের মান, সংরক্ষণ পদ্ধতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখা হয়। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা যথাযথভাবে অনুসরণ না করায় একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ‘বিসমিল্লাহ এন্ড মক্কা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, রমজান মাসে ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রি রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান পুরো রমজান মাসজুড়ে চলবে।
এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মঞ্জুর আলম ভূঁইয়া এবং কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এর একটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host