1. pcumilla30@gmail.com : Suzan :
লালমাইয়ে গাড়ি ছিনতাই করতে গিয়ে যুবদল নেতা ড্রাইভার আটক - প্রথম কুমিল্লা
April 16, 2026, 6:03 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

লালমাইয়ে গাড়ি ছিনতাই করতে গিয়ে যুবদল নেতা ড্রাইভার আটক

  • Update Time : Sunday, March 1, 2026
  • 44 Time View

নিজেস্ব প্রতিবেদকঃ কুমিল্লার লালমাই উপজেলার রাজসা এলাকায় শনিবার দিবাগত রাতে গাড়ি ছিনতাই করতে আসা ৩ জনকে আটক করেছে স্থানীয়রা।

 

আকটকৃতদের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক উন্দানিয়া গ্রামের ফিরোজের গাড়ি চালক মোঃ আলম। এর নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ উপজেলার দক্ষিনাঞ্চলের কয়েকটি স্থানে নানান অপকর্ম ও ক্ষমতার দাপট দেখিয়ে চুরি চিনতাইয়ের মতো ঘটনাও ঘটেছে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের রাজসা এলাকায় সিএনজি যোগে এসে রাস্তা থেকে ট্রাক্টর ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় গাড়ির মালিক চিৎকার করে উঠলে, স্থানীয় লোকজনের দাওয়ার মুখে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উন্দানিয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মোঃ আলম, গৈয়ারভাঙ্গা গ্রামের মীর হোসেনের ছেলে রুহুল আমিন এবং গৈয়ারভাঙ্গা গ্রামের হানিফ মিয়ার ছেলে মন্জুর হক।

 

ঘটনার বিষয়ে উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক ফিরোজ হোসেন বলেন, আলম আমার গাড়ির ড্রাইভার ছিল। গত একমাস আগে তাকে আমি বাদ দিয়েছি। এছাড়া, সে আমার রক্তের কেউ না। উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহম্মেদ জাবেদ বলেন, চাঁদাবাজ সন্ত্রাস দলের কেউ নয়। দেশে প্রচলিত আইন অনুযায়ী অপরাধীর সাজা হবে। এমনটাই প্রত্যাশা করি। সেই সাথে যারা অপরাধীর পক্ষে কথা বলবে তাদেরকেও আইনের আওয়াতায় আনা হউক।

 

এই বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমরা শুনেছি তবে, লিখিত অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host