1. pcumilla30@gmail.com : Suzan :
গাউসিয়া কমিটি বাংলাদেশ কুবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
July 30, 2026, 10:53 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Monday, March 2, 2026
  • 63 Time View

প্রীতম কান্তি গোপ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাউসিয়া কমিটি বাংলাদেশের  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪০২ নাম্বার কক্ষে এ আয়োজনটি হয়।

অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণ মানবিক ফাউন্ডেশন এর সভাপতি জাবের হোসাইন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মোহাম্মদ জসিম এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবরার আহমদ আশরাফি। এরপর নাতে রাসুল পরিবেশন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী খান মোহাম্মদ রুহুল আমিন। তিলাওয়াত ও নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান  বলেন, “মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া ও ভ্রাতৃত্ববোধের মাস। এই মাসে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

 

সভাপতি মোহাম্মদ রায়হান বলেন, “ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের এই সংগঠন দায়িত্বশীলও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host