
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
ইফতার আয়োজন নিয়ে কমিউনিকেশন ক্লাবের ভিপি ইমরান হোসেন বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ আমাদের বিভাগের কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে বলে আমি মনে করছি । শিক্ষকবৃন্দের অনুপ্রেরণা ও সবার আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সেইসাথে ভবিষ্যতেও …
Leave a Reply