1. pcumilla30@gmail.com : Suzan :
‎কুবির বাংলা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:03 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

‎কুবির বাংলা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, March 3, 2026
  • 25 Time View

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন “বাংলা ভাষা-সাহিত্য পরিষদ” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ছাদে এ আয়োজন সম্পন্ন হয়।

‎ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

‎বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহ-সভাপতি এমদাদুল হক বলেন, ” বাংলা ভাষা-সাহিত্য পরিষদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই আমরা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করেছি। বাংলা বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে।”

‎বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, “প্রতি বছরের ন্যায় আমরা এ বছরও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। বাংলা পরিবারের সবাইকে নিয়ে এক সঙ্গে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। আজকের এই সুন্দর ও গোছানো আয়োজনটি সফল করার পেছনে আমাদের যে শিক্ষক ও শিক্ষার্থীরা নিরলস পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host