1. pcumilla30@gmail.com : Suzan :
মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসায় হাফেজদের পাগড়ী প্রদান ও নসীহা অনুষ্ঠান - প্রথম কুমিল্লা
April 16, 2026, 6:02 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসায় হাফেজদের পাগড়ী প্রদান ও নসীহা অনুষ্ঠান

  • Update Time : Friday, March 6, 2026
  • 66 Time View
সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লায় মনোরম ও নান্দনিক পরিবেশে প্রতিষ্ঠিত মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসায় হাফেজে কোরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও নসীহা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের পবিত্রতা ও ধর্মীয় আবহে আয়োজিত এ অনুষ্ঠানে আলেম-উলামা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাদরাসা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
বৃহস্পতিবার (৫ মার্চ) ১৫ রমজান বাদ যোহর মাদরাসা ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। সুপরিকল্পিত অবকাঠামো, পরিচ্ছন্ন পরিবেশ ও মনোমুগ্ধকর ক্যাম্পাসের কারণে মাদরাসাটি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল আল্লামা নুরুল হক, সভাপতি, কুমিল্লা জেলা কাওমী মাদরাসা সংগঠন ও মুহতামিম, জামিয়া হামিদিয়া কাওমিয়া বটগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা কবীর আহমদ, প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসা এবং খলিফা, শাহ জমীরুদ্দীন নানুপুরী (রহ.)।
অনুষ্ঠানে কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পাগড়ী পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় আলেমরা নবীন হাফেজদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহা প্রদান করেন এবং কোরআনের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কোরআনের হাফেজরা জাতির সম্পদ। তাদের মাধ্যমে সমাজে কোরআনের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে পড়বে।” তিনি মাদরাসাটির সুন্দর পরিবেশ, শৃঙ্খলাবদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের দ্বীনি চর্চার প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা কবীর আহমদ বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ মাদরাসা থেকে বের হওয়া হাফেজরা সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক নাজির আহমাদ ফাহিম।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host