1. pcumilla30@gmail.com : Suzan :
সুয়াগঞ্জ বাজারে হাইওয়ের উপর অস্থায়ী কাঁচাবাজারে আবারও উচ্ছেদ অভিযান - প্রথম কুমিল্লা
August 2, 2026, 4:07 am
শিরোনামঃ
নেতা নন, যেন পরিবারেরই একজন কর্মীর মেয়ের বিয়েতে মন্ত্রী বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের

সুয়াগঞ্জ বাজারে হাইওয়ের উপর অস্থায়ী কাঁচাবাজারে আবারও উচ্ছেদ অভিযান

  • Update Time : Saturday, March 7, 2026
  • 90 Time View
সোহাইবুল ইসলাম সোহাগ।।  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজার এলাকায় মহাসড়কের উপর বসানো অস্থায়ী কাঁচাবাজারে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (৭ মার্চ) বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৪ মার্চ একই স্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে অস্থায়ী কাঁচাবাজার সরিয়ে দেওয়া হয়েছিল। তবে কয়েক দিনের মধ্যেই আবারও বিক্রেতারা মহাসড়কের ওপর দোকান বসিয়ে ব্যবসা শুরু করেন। ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় পুনরায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার এবং কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একটি দল উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করে।
অভিযান চলাকালে মহাসড়কের উপর স্থাপিত অস্থায়ী কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও মনিটরিং করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সময় ভোক্তা অধিকার ও স্থানীয় আইন লঙ্ঘনের দায়ে ছয়টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, মহাসড়কে অবৈধভাবে বসানো অস্থায়ী বাজারের কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ধরনের বাজার স্থায়ীভাবে উচ্ছেদ করতে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host