1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল - প্রথম কুমিল্লা
August 1, 2026, 1:30 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

  • Update Time : Saturday, March 7, 2026
  • 144 Time View
সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার ক্যাপসিকাম হোটেলে এ আয়োজন করা হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, অ্যালামনাই সংগঠন সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও বিভিন্ন সামাজিক উদ্যোগে এগিয়ে আসার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন সহায়ক।
বক্তারা আরও বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক এ কে এম জহিরুল আলম, অধ্যাপক শহীদুল্লাহ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের অতিরিক্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মোঃ আঃ লতিফ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক মজিবুর রহমান ভূঁইয়া, সহকারি অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন।
অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host