1. pcumilla30@gmail.com : Suzan :
কুবি গাউছিয়া কমিটির নেতৃত্বে সাইদুর - আরমান - প্রথম কুমিল্লা
August 1, 2026, 3:09 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

কুবি গাউছিয়া কমিটির নেতৃত্বে সাইদুর – আরমান

  • Update Time : Saturday, March 7, 2026
  • 107 Time View

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হয়েছেন অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আরমান।

গত ৩ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত ইফতার মাহফিলে কাউন্সিলের মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মাইনুল ইসলাম এবং অর্থ সম্পাদক হিসেবে মোহাম্মদ মহসিন চৌধুরী মাহি।

 

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন, ‘সংগঠনটি নিয়মিত কার্যনির্বাহী কমিটি সেশন আয়োজনের পাশাপাশি বন্যাকবলিত মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে। এছাড়াও ইফতার মাহফিল, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা ও হামদ-নাত প্রতিযোগিতার মাধ্যমে সমাজে মানবতা ও ইসলামী মূল্যবোধ প্রচারে কাজ করে যাচ্ছে।’

 

সদ্য মনোনীত সভাপতি সাইদুর রহমান বলেন, ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি সমাজসংস্কারমূলক, আধ্যাত্মিক, অরাজনৈতিক ও অলাভজনক মানবিক সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী শান্তি, মানবিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের আদর্শ প্রচার করে এবং আল্লাহ ও তাঁর প্রিয় হাবীব হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রেমকে জীবনদর্শন হিসেবে ধারণ করে নৈতিক, দায়িত্বশীল ও সেবামূলক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৩ সালের ২৯ জুলাই গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শাখাটি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host