1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা ইপিজেড ফাঁড়ির আইসি সাইফুল'র নেতৃত্বে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - প্রথম কুমিল্লা
April 16, 2026, 6:01 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

কুমিল্লা ইপিজেড ফাঁড়ির আইসি সাইফুল’র নেতৃত্বে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • Update Time : Sunday, March 8, 2026
  • 28 Time View
সোহাইবুল ইসলাম সোহাগ।। ঢাকা ও কুমিল্লার আদালতের তিনটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।
রোববার দুপুরে ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া এনায়েত উল্লাহর পিতার নাম এবাদ উল্লাহ। তাঁর বাড়ি কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার রমনা থানার কাকরাইল এলাকায় কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নম্বর ৮ (সি)-তে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ও কুমিল্লার আদালতে দায়ের করা তিনটি সিআর মামলায় তাঁর বিরুদ্ধে মোট দুই বছর দুই মাসের সাজা রয়েছে। পাশাপাশি আদালত তাঁকে ২৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানাও করেছেন। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানায়, গ্রেপ্তার হওয়া এনায়েত উল্লাহকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host