1. pcumilla30@gmail.com : Suzan :
কুবির বিজয়-২৪ হলে ঈদের দিন শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন - প্রথম কুমিল্লা
September 15, 2026, 10:21 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

কুবির বিজয়-২৪ হলে ঈদের দিন শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন

  • Update Time : Saturday, March 14, 2026
  • 88 Time View

কুবি প্রতিনিধি : পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল প্রশাসনের উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে। ঈদের দিন দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ)  হল প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিতে যারা হলে অবস্থান করবে, তাদের নামের তালিকা প্রস্তুত করার জন্য আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) বিকাল ৫টার মধ্যে হলের নতুন অংশের গেইটে রাখা নির্দিষ্ট খাতায় নিজেদের নাম লিপিবদ্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।।

 

হল প্রসাশন জানায়, ঈদের সময় বাড়ি না ফেরা শিক্ষার্থীদের মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং পারিবারিক আবহ তৈরি করতেই এই বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

 

বিজয়- ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, গত বারের ন্যায় এইবারও ঈদুল ফিতরের সময় বিজয়-২৪ হল প্রশাসন শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করবে। ফলে বাড়ির বাইরে ঈদ কাটানোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এবং এই আয়োজন তাদের হৃদয়ে কিছুটা হলেও আনন্দ এনে দেবে।’

 

উল্লেখ্য, গত ঈদুল ফিতরের বিজয়-২৪ হল কতৃক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host