1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত - প্রথম কুমিল্লা
September 15, 2026, 9:55 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • Update Time : Thursday, March 26, 2026
  • 178 Time View

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

র‍্যালিতে আরও অংশগ্রহণ করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আজকের এই সময়ে এসে স্বাধীনতার সূচনালগ্ন থেকে শেষ পর্যন্ত যারা যেভাবে অবদান রেখেছে তাদের প্রত্যেককে আমি স্মরণ করছি। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এই দেশের আপামর মানুষকে উজ্জীবিত করেছে, বীর মুক্তিযোদ্ধারা যেভাবে রণাঙ্গনে যুদ্ধ করেছে এবং যাদের সহযোগিতায় আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি আজকের এই সময়ে এসে আমি তাদের প্রত্যেককে স্মরণ করছি। শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আগামীর বাংলাদেশ যেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হয়, বাংলাদেশ বিনির্মাণে আমরা যারা বাংলাদেশি নাগরিক আছি তারা প্রত্যেকে একতা, সততা ও কর্তব্য নিষ্ঠার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা রইল।

 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন বিভাগ ও সংগঠন শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host