1. pcumilla30@gmail.com : Suzan :
কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত  - প্রথম কুমিল্লা
April 16, 2026, 2:17 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত 

  • Update Time : Thursday, April 2, 2026
  • 22 Time View

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফিজিক্স ক্লাব’এর উদ্যোগে নবীন বরণ এবং প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মিঠুন কুমার দাস।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “১৯ তম ব্যাচের সকলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অভিন্দন জানাই। আমি মনে করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু দু’মুঠো ভাত খাওয়ার জন্য উচ্চ শিক্ষা প্রদান করেনি বরং একটি সফল জাতি গঠনের জন্য শিক্ষা প্রদান করেছে। যারা আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেছেন তাদের প্রতি অনেক শুভকামনা ও দোয়া রইলো তারা যেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে।”

 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন,”আজ নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা তোমরা অনেক মেধাবী। ১০০ এরও বেশি শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে তোমরা ভর্তি হয়েছো। ১২ তারিখে নতুন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যেন এমন কিছু না করো যাতে তারা বিপদে পরে, তাদের প্রতি তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিও।

বিভাগীয় প্রধান ড. সজল চন্দ্র মজুমদার বলেন,” নবীন  সকলকে শুভকামনা জানাই, তোমরা কঠিন প্রতিযোগিতামূলক পরিক্ষার মাধ্যমে নিজেদের জায়গা করে নিয়েছো। সেই সাথে অনেক শিক্ষার্থী বিদায় হয়ে যাচ্ছো। তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পদার্থবিজ্ঞান বিভাগকে বিশ্ব দরবারে তুলে ধরবে এই প্রত্যাশা করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host