1. pcumilla30@gmail.com : Suzan :
বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হলো কুবি প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী - প্রথম কুমিল্লা
July 30, 2026, 10:53 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হলো কুবি প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

  • Update Time : Saturday, April 4, 2026
  • 70 Time View

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির সকল সদস্যের উপস্থিতিতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮টি বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়।

 

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।

 

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল কৃষ্ণচূড়া রোড ও মুক্তমঞ্চসহ মোট আটটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে প্রেস ক্লাবের সদস্যরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণে বার্তা দেন । পরিবেশবান্ধব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যাশা তাদের।

 

প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান বলেন, ‘আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮টি ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত হারে গাছপালা নিধনের ফলে সবুজ ও শীতল পরিবেশ ক্রমেই হুমকির মুখে পড়ছে। বিষয়টি বিবেচনায় রেখেই ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলসহ মোট আটটি স্থানে এসব গাছ রোপণ করা হয়েছে।’

 

ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকেছি এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব।’

 

তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আমরা বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়েছি। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা গাছ রোপণ করেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host