1. pcumilla30@gmail.com : Suzan :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইউট্যাব কুবির নিন্দা  - প্রথম কুমিল্লা
July 30, 2026, 10:52 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইউট্যাব কুবির নিন্দা 

  • Update Time : Monday, April 20, 2026
  • 56 Time View

কুবি প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইউনিট।

 

রবিবার (২০ এপ্রিল) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

 

বিবৃতিতে ইউট্যাব কুবি ইউনিট জানায়, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এ ধরনের ভাষা ও আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। মতভিন্নতা গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক অংশ হলেও তা প্রকাশের ক্ষেত্রে ন্যূনতম শিষ্টাচার, সংযম ও পারস্পরিক সম্মান বজায় রাখা আবশ্যক। সাম্প্রতিক এই বক্তব্য সেই ন্যূনতম মানদণ্ডকেও লঙ্ঘন করেছে এবং জনপরিসরে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়াতে ভূমিকা রাখে। একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর যেভাবে জনসমর্থন অর্জন করেছেন এবং দেশ ও আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন ইতিবাচক উদ্যোগের মাধ্যমে সুনাম বৃদ্ধি করেছেন, তা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা অপপ্রচারের মাধ্যমে ক্ষুণ্ণ করা সম্ভব নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের অশালীন বক্তব্য দেশের সচেতন নাগরিকসমাজ কখনোই মেনে নেবে না এবং এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড জনগণই প্রতিহত করবে।

 

এছাড়া, রাশেদ প্রধানকে তার এই অনভিপ্রেত ও আপত্তিকর বক্তব্যের জন্য অবিলম্বে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

 

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল এক আলোচনা সভায় রাশেদ প্রধান তারেক রহমানকে কুলা/ঙ্গার সম্বোধন করে অশালীন বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host