1. pcumilla30@gmail.com : Suzan :
সিটি কর্পোরেশনের নোটিশ অমান্যের অভিযোগ, ছাদ ঢালাইয়ের আগে প্রশাসনের হস্তক্ষেপ - প্রথম কুমিল্লা
September 15, 2026, 9:34 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

সিটি কর্পোরেশনের নোটিশ অমান্যের অভিযোগ, ছাদ ঢালাইয়ের আগে প্রশাসনের হস্তক্ষেপ

  • Update Time : Wednesday, April 22, 2026
  • 165 Time View

সুজন মজুমদার : কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২২ নম্বর ওয়ার্ডে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দেওয়া ওই আবেদনে উল্লেখ করা হয়, কচুয়া মৌজার নেছারিয়া হাউজিংয়ের ২ নম্বর রোডের ২৪ নম্বর হোল্ডিংয়ের মালিক আব্দুল কাদের, পিতা জাফর আহমেদ, দক্ষিণ চাঁদপুরের মিয়াজীপাড়া, লাকসাম এলাকার বাসিন্দা। তার বাড়ির নির্মাণকাজ অনুমোদিত নকশার বাইরে গিয়ে করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

 

আবেদনে আরও বলা হয়, এ বিষয়ে পূর্বে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি নোটিশ জারি করে নির্মাণকাজ সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, তা মানা হয়নি। বরং বর্তমানে ভবনের ছাদ ঢালাইয়ের জন্য সেন্টারিংয়ের কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়ম বহির্ভূত নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন আবেদনকারীরা।

 

লিখিত আবেদনে নেছারিয়া হাউজিং কল্যাণ সোসাইটি সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

 

 

যার বিরুদ্ধে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, আমাদের মধ্যে শালিস হয়েছে। সেখানে দুই পক্ষের লোকেরা উপস্থিত ছিলো। সিদ্ধান্ত হয়, কাজ করার জন্য। তাই আমি কাজ শুরু করেছি। ভবনের উত্তর সাইডে বারান্দা রাখা যাবে না, সে অনুসারে আমি কাজ করতেছি। এখন আবার তারা নতুন করে কাজ বন্ধ করার জন্য আবেদন করেছি। তারা সিরিয়াস ডিস্টার্ব করছে। এখন কাজ বন্ধ রাখছি।

এই বিষয়ে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এই বিষয়ে আমি লোক পাঠিয়েছি। কাজ বন্ধ রাখার জন্য বলেছি। আমি ঢাকা আছি। আগামীকাল বিষয়টি দেখবো।

উল্লেখ্য, কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু অনুমোদনবিহীন ভবন নির্মাণে কঠোর অবস্থান নিয়েছেন, যেখানে প্ল্যান বা নকশা ছাড়া নির্মিত ভবনের কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন। ১ মার্চ ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণের পর, তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত ও একটি ‘ক্লিন ও গ্রিন’ সিটিতে রূপান্তর করার অঙ্গীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host