1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১ - প্রথম কুমিল্লা
July 31, 2026, 12:58 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

  • Update Time : Sunday, May 5, 2024
  • 307 Time View

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন প্রকাশ মান্না(১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ মে) সকাল ১০টার দিকে ওই শিশুর বাড়ির পাশের পাহাড়ের নিকট একটি লিচু বাগানে তাকে কৌশলে ধর্ষণ করা হয়। রবিবার (৫ মে) নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়। ঘটনায় ওই শিশুকে উদ্ধারের পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, কুমিল্লা সদর দক্ষিণ সালমানপুর দক্ষিণ পাড়া বারেকের বাড়ির উত্তর পাশের পাহাড়ের ঢালে একটি লিচু বাগানে শিশুটিকে কৌশলে নিয়ে তার জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির ডাক চিৎকার শুনে এলাকার স্থানীয় লোকজন ঘটনাস্থল হতে ধর্ষক সাব্বির হোসেন প্রকাশ মান্না (১৭) কে ধরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

পরে পরিবারের লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ওই শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host